হঠাৎ মুখ ফিরিয়ে দেখি ওকে, চোখাচোখি। আমি ডাকার আগেই দেখি ও-ই হাত নেড়ে এগিয়ে আসছে। “কি খবর রে?” আমি বললাম, সেটা কি আমারই প্রশ্ন হওয়ার কথা নয়? হাত ধরে টান মেরে বলল, হাঁটতে হাঁটতে কথা বলা যাক। বললাম, পরিবর্তনের ছাপ স্পষ্টতই দৃশ্যমান। তোর সাথে জোর ঝগড়া করব, পুরো হারিয়ে গিয়েছিলিস যেন, social anti-social সবরকমের মিডিয়া থেকে। ও বলল, এই তো ফিরে এলাম। এবার আর হারিয়ে ফেলিসনা। বাব্বা, খুব সাহস হয়েছে দেখছি। বলল, ঠিক সময়ে সাহসী না হওয়ার ফল তো ভুগছি, তাই ভুল থেকে শিক্ষা নিয়েছি। পুরোনো স্মৃতি রোমন্থন করতে করতে হাঁটতে থাকলাম আমরা। এরকম কত virtual হেটেঁছি আমরা বন্ধুদের মানস ভ্রমনে যারা ভাবত, আমরা নাকি চুটিয়ে প্রেম করছি, বোটানিকাল যাচ্ছি, ফুচকা খাচ্ছি। আদতে, আমরা ভীষন ভাল বন্ধু ছিলাম, sharing and caring। মনের ভাব মুখে আসেনি কারোরই। তাই সময়ের স্রোতে যোগাযোগ হয়েছে বিচ্ছিন্ন। দেখা হল প্রায় বছর ১৫ পর। বললাম, চল বাড়িতে, বউ এর সাথে আলাপ করে যাবি। ও বলল, কি খাওয়াবি? বললাম, যা যা খেতে চাইবি তাই, উওর এল, যা-ইচ্ছে-তাই?? তোর তো ৩৬০ ডিগ্রী পরিবর্তন হয়েছে দেখছি, আগের মত ক্যাবলা তো আর নেই। বলল, সময় শিখিয়েছে তাল মিলিয়ে চলতে। ভাবলাম ফোন করে বউ কে বলি, জলখাবারের ব্যবস্থা করতে। তারপর ভাবলাম, থাক surprise টা, প্রাক্তন ও বর্তমানের সাক্ষাৎটা জলছবি হয়ে থাকবে। কথায় কথায় পথ শেষ হয়ে ঘরের সামনে, বেল টা বাজাই!!!!
ওমা, বেলটা যে বেজেই যাচ্ছে, “দুধ দিতে এসেছে, দরজা খোলো”, বউ এর ধাক্কা খেয়ে ধড়ফড় করে উঠে বসি। চোখ কচলাতে কচলাতে বিছানা ছাড়ি।
মনে মনে ভাবি, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়!!!!
©Ayan
©Ayan





0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন