ছোট গল্পের সন্ধানে || কলমে অয়ন


Best Bangla Books to Buy in 2024

কিস_কা_কিস্_সা

Kiss Day

কিরে, অফিস থেকে ফিরেই তোর এমন মুখ ভার কেন? পুষি কে কোলে নিয়ে বলল তিন্নি।
আর বলিস না, মার্চ আসছে। সবাই এমন গ্যালন গ্যালন তেল নিয়ে উপুড় করে দিচ্ছে যে আদানিও লজ্জা পেয়ে যাবে। আর সেই তেলের হড়কানি তে আমাদের ম্যানেজার বাবুর অবস্থা টাইট। বেরোনোর আগে আমাকে কেবিনে ডেকে বলল, 'অর্ক, এবারেও তোমার অনসাইট টা হবে না। ক্লায়েন্ট এখুনি নতুন রিসোর্স চাইছে না। তাই পুরোনো দের মধ্যে সাম্যই যাচ্ছে নেক্সট উইক। বাট, আই অ্যাম প্রাউড অফ দ্য ওয়ার্ক।'
তুই জানিস কত খেটেছিলাম এটার জন্য। শুনে এমন মাথা গরম হয়ে গেল যে দুম করে দরজা বন্ধ করে বেরিয়ে সোজা বাড়ি এলাম।
তিন্নি এসে পিছন থেকে জড়িয়ে একটা চুমু খেয়ে বলে উঠল, এবার মুড টা ঠিক করে নে।
'প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ' - নচিকেতার সেই বিখ্যাত লাইন টা মনে নেই তোর?
'সে তো মনেই আছে, কিন্তু ঘরের চার দেওয়ালের মধ্যে থেকে তুই প্রকাশ্যের লজিক টা একটু বুঝিয়ে বলবি?'
'তুই যে পুষির সামনে এইসব করছিস? বেড়াল বলে কি মানুষ নয়? এত ইগনোরেন্স?' বলেই হাসতে থাকে অর্ক
তিন্নিও হেসে ওঠে। অর্কর এই মজার অ্যাট্রাকশনেই তো প্রেমে বিভোর হয়ে গিয়েছিল ও। কিন্তু আজকাল একটা অপরাধ বোধ কাজ করে ওর মনে। এতদিনে তো একটা ফুটফুটে শিশুকে আদর করার কথা ছিল ওর। পাঁচ পেরিয়ে ছয় হতে চলল ওদের বিয়ের। দুজনের কারোর কোনো সমস্যা না থাকলেও এখনও মা হতে পারেনি ও। এইসব ভাবলেই ওর মনে হয় অর্ক কে ও বোধহয় পূর্ণাঙ্গ ভালোবাসার স্বাদ দিতে পারছে না। হয়তো অন্য কাউকে বিয়ে করলে পিতৃত্বের পরশ পেত অর্ক। তাই তো এত বেশি এই বেড়ালদের নিয়ে জড়িয়ে থাকে ও। এভাবেই দুধের স্বাদ ঘোলে মেটাতে চায় তিন্নিও।
তিন্নির এই হঠাৎ হঠাৎ চুপ করে যাওয়ার সাথে বেশ পরিচিত অর্ক। এটা বেশ বছর খানেক ধরেই বাড়ছে আসতে আসতে। তাই পরিচিত এক ডক্টর বন্ধুর পরামর্শে একটা ডিসিশন নিয়েছিল বেশ কিছুদিন আগেই। আজ অফিস থেকে রাগ করে বেরিয়ে ওটার কাজটাই শুরু করে এসেছে। এতদিন একটা দোনামোনা ছিল, কেরিয়ার না ফ্যামিলি, কাকে প্রায়োরিটি দেবে। কিন্তু আজকের রিজেক্টশানটা ওর দ্বিধা কাটিয়ে দিতে সাহায্য করেছে। মনের ভিতরে একটা আশঙ্কা ছিলই যে তিন্নি কে বলবে কিভাবে। ভেবে দেখল, এখনই যথাযথ সময়।
পিছন থেকে তিন্নিকে জড়িয়ে ধরে হাতে তুলে দিল অ্যাডপ্টশনের সব ফরমালিটিসের পেপার। এক মুহূর্তেই মুখটা হাসিতে পরিপূর্ণ হয়ে ওঠে তিন্নির। ধীরে ধীরে দুজনে আসতে থাকে আরও কাছে। দুজনের ঠোঁট মিশে যায় দুজনায়।

©️কলমে_অয়ন
রচনা কালঃ ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩





 

Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

Blogger দ্বারা পরিচালিত.