ছোট গল্পের সন্ধানে || কলমে অয়ন


Best Bangla Books to Buy in 2024

মৌখিক পরীক্ষা

moukhik-porikkha


সকালে উঠে পাড়ার চায়ের দোকানে এসেছি। এখান থেকে চা টা খেয়েই অফিস বেরোবো। আমাদের পচা দা দেখছি বসে দাঁত মাজছে। জিজ্ঞাসা করলাম, "কি গো? তুমি তো চা খাওয়ার পর দাঁত মাজো। আজ এরকম উল্টো দর্শনের কারণ কি?" বলেই ভাবছি কেন যে জানতে চাইলাম, এক্ষুনি দু-চার খানা গাল দেবে সকাল সকাল। অফিস বেরোনোর আগে মুড টাই খারাপ হয়ে যাবে।
কিন্তু এ যে দেখি অবাক কান্ড! আজ কি দেখে যে উঠেছিলাম ঘুম থেকে? দেখি পচা দা এগিয়ে এসে থুতু টা মুখ থেকে ফেলে বলে, "সব দিন কি আর সমান হয় রে পাগলা। আজকের সকাল দেখে কি বলতে পারবি কাল কেমন যাবে? নে, তাড়াতাড়ি চা খেয়ে অফিসে বেরিয়ে যা, দেরি করিস না।"
"কি কেস বলো তো? দেখি দেখি, জ্বর-টর হয়নি তো তোমার? যা বাজে আবহাওয়া চলছে।" একটু তাচ্ছিল্য করেই জানতে চাইলাম।
বলল,"আরে দুর! সকালে গার্গল করতে করতে জানলাম আজ মৌখিক স্বাস্থ্য ভালো রাখার দিন, তুইও ভালো রাখার চেষ্টা করিস আজ।" বলেই হনহন করে চলে গেল বাজারের দিকে।
মাথার মধ্যে চিন্তা টা খচখচ করছিল, তবুও কাজের চাপে কখন যেন ওটা ভুলে গিয়েছিলাম। দুপুরের দিকেই মেইল ঢুকল ইনবক্সে। চলতে থাকা মিটিংটা শেষ করে মেইল টা খুলে দেখি অ্যাডমিন থেকে পাঠিয়েছে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে-র শুভেচ্ছা।
এবার একে একে দুই করতে পারছি। সকালের ঘটনাটার উৎস গার্গল নয়, গুগল। আর নির্ঘাত পচা দা নতুন কেনা অ্যান্ড্রয়েড ফোনে বাংলায় সার্চ করে দেখেছে।
আপনাদেরকেও ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে-র থুরি পচা দার ভাষায় বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা। দিনটা শেষ হয়েই এলো, পচা দার মুখ রেখে একবার অন্তত মুখটা কুলকুচি করে নিন।
©️কলমে_অয়ন

রচনার তারিখ: ২০ শে মার্চ ২০২৩


 

Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

Blogger দ্বারা পরিচালিত.

ব্লগ সংরক্ষাণাগার