ছোট গল্পের সন্ধানে || কলমে অয়ন


Best Bangla Books to Buy in 2024

স্মৃতির দেওয়াল

 

smritir-deoyal

আজ ট্রেনের খুব গণ্ডগোল। অনেক কষ্টে এলাম। দেখতে দেখতে প্রায় চল্লিশ বছর ডেইলি প্যাসেঞ্জারী করছি বর্ধমান মেন লাইনে। অবশ্য সারা বছর নয়, চার মাস। এক বছর বড় ভাই আরেক বছর মেজ ভাইয়ের পালা। ওখানে কুল দেবতা নারায়ণ মঙ্গল চন্ডীর পুজো হয় যে। ছোট ভাই অনেক বছর বিদেশ বাসি, তাই এসবের মোহ মায়া থেকে মুক্ত। বছরের পৌষ থেকে চৈত্র এর মাঝেই থাকে এই পালা। তাই শীতে নলেন গুড় আর রকমারি মিষ্টির সম্ভার থাকতো ওখান থেকে আর সবার স্কুলের ছুটির অন্যতম গন্তব্য ছিল ওই দেশের বাড়ি। যদিও দূরত্ব বেশি না হওয়ার জন্যে লোকজনের আসা যাওয়া চলতেই থাকত।
এভাবেই আমাদের দাদু বড়-দাদু রা যাতায়াত করেছে নিজেদের সারাদিনের কাজ কর্ম শেষ করে। ঠাকুমারা ওখানে থেকেই করেছে চার মাস সংসার। ছুটিতে এসে রোদে দেওয়া সাবুর পাপঁড়, ছোট্ট চৌবাচ্ছার জলে স্নান, মাঝে মধ্যে পিকনিক। কত শত স্মৃতি, মুহূর্তে ভিড় করে এলো বাড়ির দেওয়ালে।
©️কলমে_অয়ন


রচনার তারিখ: ১লা মে ২০২৩
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

Blogger দ্বারা পরিচালিত.

ব্লগ সংরক্ষাণাগার