"রোজ রোজ আঙ্খো তালে" শোনাও তো ভায়া
"আর ইউ লুকিং ফর রোজ? হেয়ার আর ফিউ সাইট ফ্রম হুইচ ইউ ক্যান অর্ডার" - মহিলা কন্ঠে উত্তর দিল গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্স
আড়চোখে তাকিয়ে দেখি, বেটার হাফও শুনে ফেলেছেন এই বাণী।
পাশ কাটিয়ে যাওয়ার সময়ে বলল, "গুগলও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একজন কতটা আন-রোমান্টিক।"
অন্ধকার হাতড়ে আজকের দিনটার কথা হঠাৎ মনে পড়তেই বললাম, "দেখলে না কত সুন্দর একটা রোমান্টিক গান শোনাব বলে অর্ডার করলাম গুগল কে, আর ও কিনা নিজের মূর্খামি ঢাকতে....."
ততক্ষণে মোবাইলে খুঁজে নিয়ে চালিয়ে দিয়েছি "রোজ রোজ আঙ্খো".....
এখনো দু ঘন্টা উনত্রিশ মিনিট বাকি আছে দিন টা শেষ হতে, সেরে ফেলুন 






0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন